আন্তর্জাতিক

করোনা একটি 'ইন্টারেস্টিং' বিষয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : করোনা একটি ‘ইন্টারেস্টিং’ বিষয় বলে মন্তব্য করেছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমি অনেক কিছু জেনেছি। এটা খুবই ‘ইন্টারেস্টিং’ বিষয়। এই বিষয়ে সবাইকে জানাব আমি।

ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।

এদিকে একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে। হাসপাতাল থেকে বাইরে বের হয়েছেন তিনি।

ট্রাম্পের এমন কাজ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়াল্টার রিড হাসপাতালের একজন চিকিৎসকও উদ্বেগ জানিয়েছেন।

ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস বলেন, গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের জীবন এতে ঝুঁকিতে পড়বে। ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে না থেকে রাজনৈতিক এমন নাটকের জন্য কেউ মারাও যেতে পারে বলেও মন্তব্য এই চিকিৎসকের।

প্রেসিডেনশিয়াল হিস্টোরিয়ান মাইকেল বিশ্লস এক টুইটে বলেন, একজন অসুস্থ প্রেসিডেন্ট সমর্থকদের অভিবাদন জানাতে হাসপাতালের বাইরে যাবেন কেনো? গাড়ির মধ্যে থাকা সিক্রেট সার্ভিসের লোকজনকে কেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন?

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা