সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া লক্ষাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছ। পরিস্থিতি মোকাবিলায় ১ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমি ট্রাম্পকে পরাজিত করতে পারতাম

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে।

ঘটনাস্থলগুলোতে প্রবল বাতাস অগ্নিনির্বাপণের চেষ্টায় বাধা সৃষ্টি করছে। প্যাসিফিক পালিসেডস এলাকায় পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান জানান, তিনটি বড় পানির ট্যাংকের মজুত শেষ হওয়ায় অনেক হাইড্র্যান্ট শুকিয়ে গেছে।

আরও পড়ুন : গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

প্যাসিফিক পালিসেডস এলাকাটি সাধারণত চড়া দামের বাড়ি ও তারকাদের বাসস্থানের জন্য পরিচিত। বর্তমানে এলাকাটি চরম বিপদের মুখে রয়েছে। জেমি লি কার্টিস, ম্যান্ডি মুর এবং মার্ক হ্যামিলের মতো তারকারাও তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

দাবানলের ধোঁয়া ও আগুন লস অ্যাঞ্জেলেসের আকাশকে রক্তিম করে তুলেছে। প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় তীব্র স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : কানাডাকে অঙ্গরাজ্য বানালো যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা