সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,৯০০ জনে পৌঁছেছে। এছাড়া চলমান এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক।

বুধবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা।

আরও পড়ুন: তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫

আল জাজিরা জানিয়েছে , মঙ্গলবার ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে আল-মাওয়াসির নামে নিরাপদ অঞ্চলে ৫ শিশু এবং জাবালিয়ায় ৮ জন লোক নিহত হয়েছেন।

বার্তাসংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করছে। এর ফলে গাজার আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোর ধ্বংস ঘটাচ্ছে।

এদিকে, দেশটির ত্রাণবাহী গাড়ির ওপর ইসরায়েলি আক্রমণ এবং দেশটির জ্বালানি ট্যাংকসহ সকল সহায়তাবাহী গাড়িতে ফিলিস্তিনি গ্যাংদের লুটপাটের কারণে গাজায় মানবিক সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অপরাধী গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে।

এছাড়াও গাজার ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সকলের কাছে মজুদে থাকা জ্বালানি শেষ হয়ে যাবে।

আল-আকসা হাসপাতালও বলেছে, জ্বালানির তেলের ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে।

অপরদিকে, সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,৯০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি নিরলস হামলায় আরও অন্তত ১ লাখ ৯ হাজার ১৯৬ জন ব্যক্তি আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া সকল ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা