সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে আরও ৯৪ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ২০

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এর কারণ এখনও ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। এ সময় প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে, ২০২৩ সালের (৭ অক্টোবর) থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও লক্ষাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৪ মাসব্যাপী ইসরায়েলি অভিযানে গাজায় এই পর্যন্ত নিহত হয়েছেন ৪৫,১২৯ জন এবং আহত হয়েছেন ১,০৭,৩৩৮ জন।

অপরদিকে, ২০২৩ সালে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় তারা। এরপর জিম্মিদের মুক্ত করতে ঐ দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

অন্যদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতি জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলাও করা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং তাদের কাছ থেকে জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত এই অভিযান চলবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা