আন্তর্জাতিক

গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিলেন রাশিয়ান সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পুতিন সরকারের হয়রানির শিকার এক সাংবাদিক নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন। শুক্রবার দেশটির নিজনি নভগোরড শহরের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আঞ্চলিক দপ্তরের সামনে গায়ে আগুন ধরিয়ে দেন সাংবাদিক ইরিনা স্লাবিনা। এ সময় এক ব্যক্তি নিজের কোট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ইরিনা। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে মারাত্মক দগ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর আল জাজিরার।

তিনি ‘খোজা প্রেস’ নামে একটি স্থানীয় পত্রিকার ‘এডিটর ইন চিফ’ ছিলেন। পত্রিকারটির মূলনীতি ছিল ‘নো সেনসরশীপ, নো অর্ডার ফর্ম অ্যাভোব’ (উপর থেকে কারো নির্দেশ নয়)। মৃত্যুর আগে নিজের ফেসবুক পেইজে করা এক পোস্টে তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তিনি ‘রাশিয়ান ফেডারেশন’কে দায়ী করেছেন। মৃত্যুর একদিন আগেও ইরিনা ফেসবুকে একটি পোষ্ট দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তারা আমার ল্যাপটক, নোটবুক, এবং আমার মেয়ে ও স্বামীর মোবাইল ফোনসহ ল্যাপটপ নিয়ে গেছে।’ তিনি আরো লিখেন, ‘পুলিশ মূলত আমার বাসায় লিফলেট, বাউছার এবং ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র খুজঁছিল।’

রাশিয়ার তদন্ত কমিটি ইতোমধ্যে আত্মহত্যার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তাদের দাবি, ‘পুলিশি তল্লাসীর সঙ্গে তার মৃত্যুর কোন যোগসূত্র নেই।’ এদিকে পুতিন সরকারের বিরোধীরা বলছে, ‘স্লাবিনা বিভিন্ন বিষয়ে সরকারের চাপে ছিল। তার সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য বিগত কয়ক বছর ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নানাভাবে হেনস্তা করে আসছিলো।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা