শ্বাসকষ্ট হচ্ছে ট্রাম্পের: সিএনএন
আন্তর্জাতিক

শ্বাসকষ্ট হচ্ছে ট্রাম্পের : সিএনএন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস হওয়ার কারণে এখন তার শ্বাসকষ্ট হচ্ছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এ সংবাদটি প্রকাশ করেছে।

ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে আছে। ওই উপদেষ্টা বলেন, এটা গুরুতর। ট্রাম্প ক্লান্ত, খুবই ক্লান্ত এবং তার শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান ওই উপদেষ্টা।

পরিস্থিতির সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজের কর্মকর্তারা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন।

ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, “এখন পর্যন্ত তিনি ঠিক আছেন, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনের আশঙ্কা করছি আমরা।”

তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে খারাপ অবস্থা ট্রাম্পের।

তবে ট্রাম্প তার ক্ষমতা এখনও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র অ্যালিসা ফারাহ। তিনি জানান, প্রেসিডেন্ট এখনও সব কিছুর দায়িত্বে আছেন।

এদিকে শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের অবস্থা নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

ওই কর্মকর্তা বলেন, ক্লান্তিসহ ট্রাম্পের করোনার বেশ কিছু লক্ষণ আছে। তবে তার অবস্থার অবনতি হয়নি বলে জানান ওই কর্মকর্তা। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে মানুষজনকে আপডেট করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর এই দম্পতির শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা