আন্তর্জাতিক

ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্তের খবরে সমবেদনা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি’র দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি- কেসিএনএ’র বরাত দিয়ে ট্রাম্পের প্রতি কিমের সমবেদনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ট্রাম্প ও মেলানিয়াকে কিম উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বলে কেসিএনএ’র খবরে বলা হয়েছে- “কিম আন্তরিকভাবে আশা করেন যে, তারা দ্রুতই সেরে উঠবে। তিনি আশা করেন, তারা নিশ্চিতভাবে করোনা জয় করে ফিরবে।”

ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ট্রাম্প নিজেই টুইট করে জানান, ছোঁয়াচে এই ভাইরাসে তিনি ও স্ত্রী মেলানিয়াও আক্রান্ত।

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতারা। সাপে নেউলে সম্পর্ক হলেও ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে সমবেদনা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা