সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন : লেবাননের বালবেকে হামলা, নিহত ৬০

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত ২ জন বর্তমানে নিরাপদ রয়েছেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৩

তিনি আরও বলেছেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ ঘটনাকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসীরা উন্নয়ন ও শান্তির বিরুদ্ধে। ওরা রাতের অন্ধকারে নিরীহ মানুষকে নিশানা বানায়।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্ত্রাসীরা কখনোই তাদের ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে পারে না। সন্ত্রাসীদের রেহাই দেওয়া হবে না। তাদের অবশ্যই অন্যায় রক্তপাতের জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন : ইসরায়েল ইরানকে নিয়ে ‘ভুল গণনা’ করেছে

এসময় নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন সারফরাজ বুগতি।

মর্মান্তিক এই ঘটনার মাত্র এক মাস আগে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। নিহতদের সবাই মুলতান থেকে যাওয়া শ্রমিক ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা