সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়। এ সময় একই দিন গাজা সিটির একটি স্কুল এবং লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

এদিকে, প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্রে জানায়, শনিবার রাতে দেশটির বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় অন্তত ৩৫ জন নিহত হন। এরপর আরেকটি বাড়িতে হামলা হলে এতে আরও ১০ জন প্রাণ হারান।

অপরদিকে, একই দিন সন্ধ্যায় গাজার সিটির সালাহ আল-দ্বীন স্কুলেও হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিলো। এই হামলায় ১ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিলো। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা