সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলায় ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আরও পড়ুন : ইরান হামলায় ইসরায়েলের সমাপ্তি ঘোষণা

শনিবার (২৬ অক্টোবর) ভোরের এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি স্থাপনায় হামলা চালায়। এগুলোর মধ্যে ইলাম, খুজেস্তান ও তেহরানের সামরিক ঘাঁটিগুলো উল্লেখযোগ্য। ইরানি সামরিক বাহিনী হামলাটি সামরিক স্থাপনায় চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এতে সীমিত পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন : ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানান, ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার ব্যাপারে অবগত ছিল, তবে এতে নিজেরা অংশ নেয়নি। এটিকে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। পেন্টাগনও ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে।

এদিকে ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, সৌদি আরব এবং ওমান। সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

আরও পড়ুন : ফিলিপাইনে ঝড়ে ৪০ জনের মৃত্যু

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধিতা করে রিয়াদ। অঞ্চলটির মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন সংঘাতও চায় না সৌদি আরব। সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা কমানোরও আহ্বান জানিয়েছে ম্যধপ্রাচ্যের দেশটি।

ইসরায়েলি হামলার পর সংক্ষিপ্ত সময়ের জন্য প্লেন চলাচল স্থগিত করেছিল ইরান। পরবর্তীতে সব ফ্লাইট ফের চালু করেছে তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা