কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল সাবাহ
আন্তর্জাতিক

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল সাবাহ

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল সাবাহশেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আর-সাবাহ কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আর-সাবাহ দেশটির নতুন আমির ঘোষিত হয়েছেন

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুয়েতের ক্রাউন প্রিন্সের শপথপাঠ অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। ওই দিন রাতে কুয়েতি মন্ত্রিসভায় নতুন আমিরের কথা ঘোষণা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহ।

শেখ নওয়াফ হলেন আল-সাবাহ রাজবংশের ১০ম শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর ষষ্ট ছেলে। তিনি ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন।

আল-সাবাহ অসুস্থ হয়ে পড়লে শেখ নওয়াফকে (৮৩) গত ১৮ জুলাই কিছু সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছিল। কুয়েতি আইনানুযায়ী, আমিরের অনুপস্থিতিতে ক্রাউন প্রিন্সই হন ভারপ্রাপ্ত শাসক। শেখ সাবাহ আমির নিযুক্ত হওয়ার পর ২০০৬ সালে শেখ নওয়াফকে ক্রাউন্স প্রিন্স করা হয়।


এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে দেশটির সরকার মঙ্গলবার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া তিন দিনের জন্য সব অফিস-আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা