আজ শপথ নেবেন কুয়েতের নতুন আমির
আন্তর্জাতিক

আজ শপথ নেবেন কুয়েতের নতুন আমির

আন্তর্জাতিক ডেস্কঃ

কুয়েতের নতুন আমির হিসেবে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথ গ্রহণ করবেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

কুয়েতের প্রাক্তন আমির শেখ সাবাহ আল-আহমদের মৃত্যুতে দেশটির সরকার গতকাল থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রীয় শোক ছাড়াও ৩ দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদের বৈমাত্রেয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ (৮৩)। তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ মঙ্গলবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। ২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯২৯ সালে জন্মগ্রহণ করা শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৬৩ থেকে ২০০৩ পর্যন্ত প্রায় ৪০ বছর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা