আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে নিহত ৮১ জন
আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে নিহত ৮১ জন

নিজস্ব প্রতিবেদক:

আর্মেনিয়া-আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ অব্যহত রয়েছে। যুদ্ধে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৮১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাগোর্নো-কারাবাখ কর্তৃপক্ষ। খবর বিবিসির

যুদ্ধের প্রথম দিনে ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। দ্বিতীয় নতুন করে নিহতের সংখ্যা ২৭ জন বলে জানায় কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে আরও নতুন করে ২৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়।

কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে জানিয়েছে, যুদ্ধে মোট ৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন আজারবাইজানের ও ২ জন আর্মেনিয়ার। তবে আজারবাইজান কোনো সামরিক হতাহতের খবর প্রকাশ করেনি।

আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাদের প্রকাশিত ফুটেজ দেখা গেছে, আগুনে পোড়া সাঁজোয়া যানবাহন এবং ছত্রভঙ্গ হয়ে থাকা রক্তাক্ত সেনারা পড়ে রয়েছে। ওই সেনারা আজারবাইজানের বলে জানিয়েছে তারা।

গত রোববার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী। আর্মেনিয়া দাবি করেছে, আজারবাইজানই প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, তুরস্ক বন্ধু রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে রয়েছে। আর্মেনিয়া আগে হামলা শুরু করলে আজারবাইজান জবাব দিয়েছে। এর জন্য আর্মেনিয়াকে দায়ী করেন এরদোয়ান।

জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো দুই দেশকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা