দশ বছরের কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প
আন্তর্জাতিক

দশ বছরের কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

বছরের পর বছর আয়কর পরিশোধ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এ রকম তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর ২০১৬ সালে এবং নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প ও তার কোম্পানিগুলোর দুই দশকের বেশি সময়ের আয়করের রেকর্ড তাদের হাতে এসেছে।

তা খতিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোনও কর দেননি। তিনি নিজের কোম্পানিগুলোর লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়েছেন।

কর ফাঁকি দেওয়ার জন্য ৪৭ মিলিয়ন ডলারের বেশি লোকসান দেখিয়েছেন ট্রাম্প। তার পরিবারের দাবি, সে সময় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে দুটি গলফ রিসোর্ট এবং হোটেল ব্যবসায় ধস নেমেছিল।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার কর ফাঁকি দেওয়ার খবরকে ‘ভুয়া’ হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন এই প্রেসিডেন্টের অভিযোগ, সামনে নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা