বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামি খালাস
আন্তর্জাতিক

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামি খালাস

আন্তর্জাতিক ডেস্ক :

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না বলে রায় দিয়েছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। এই মামলার ৩২ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঘটনার ২৭ বছর পর এই রায় দিল ভারতের আদালত। খবর জিনিউজের

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ২৬ আসামি। এছাড়া ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, মুরলী উমা ভারতীসহ ছয় জন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। সিবিআই এর বিশেষ আদালতে রায় পড়ে শোনান বিচারপতি বিরেন্দ্র যাবদ। এই রায় ঘোষণার পরই অবসরে যাবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় রায় দিতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মোট ৪৯টি এফআইআর হয়েছিল। প্রথমে ফৈজাবাদে একটি এফআইআর দায়ের করেন এসও প্রিয়বন্দ নাথ শুক্লা এবং অন্য আরও একটি অভিযোগ দায়ের করেন গঙ্গা প্রসাদ তিওয়ারি। বাকি ৪৭টি এফআইআরও পরে বিভিন্ন সময়ে দায়ের করা হয়।

১৯৯৩ সালের ৫ অক্টোবর সিবিআই তদন্ত শেষে মামলার মোট ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ১৭ জন বিচার চলাকালীনই মারা গিয়েছেন।

এর আগে ৩১ আগস্ট রায়দানের জন্য শেষ দিন হিসেবে ধার্য করে সর্বোচ্চ আদালত৷ তারপরই বিচারপতি আর এফ নরিম্যান, নবীন সিনহা, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান যে, পরিস্থিতি বিবেচনা করে তারা এই মামলার রায়দানে আরও ১ মাস সময় দেন৷

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা