সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬৪৫

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের কয়েক সপ্তাহের হামলায় অন্তত ১,৬৪৫ জন নিহত হয়েছে। আর গত ১ বছরে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতে ২,২২৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী লেবাননের প্রধান শহর নাবাতিয়েহর বাণিজ্যিক এলাকার সড়কে বোমা হামলা চালায়। এ হামলায় অন্তত ৮ জন আহত হয়।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২২

শুক্রবার (১১ অক্টোবর) রাতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা । এ সময় লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) বলছে, মাত্র ২ দিনের মধ্যে ইসরায়েল সীমান্তের কাছে ৫ শান্তিরক্ষী আহত হলেন।

এদিকে, হিজবুল্লাহ জানান, তারা হাফিয়ার কাছাকাছি ইসরায়েলের ১টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় ৩৫টি প্রজেক্টাইল ছোড়া হয়। কিন্তু ইসরায়েলের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ সকল প্রজেক্টাইলের বেশিরভাগই প্রতিহত করে। তবে কয়েকটি প্রজেক্টাইল কৃষি জমিতে পড়ে আগুন ধরে যায়।

আরও পড়ুন: ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ

গত বছরের (৭ অক্টোবর) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরই জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এই পর্যন্ত ৪২,১৭৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৯৮,৩৩৬ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা