সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে মাত্র ১ ঘণ্টায় উত্তর ইসরায়েলে ১০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আলজাজিরার।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪২ হাজার ১০০

ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ আপডেটে বলেছেন, লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে। দ্বিতীয় ধাপে আরও ২০টি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে কয়েকটি প্রতিহত করার দাবি করে তারা।

হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আলজাজিরার কাছে কোন তথ্য নেই।

আরও পড়ুন: আদানির সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না

ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা