সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় ৩৭ লেবানিজ নিহত হয়েছে। এ হামলায় আরও আহত হয়েছে দেড়শতাধিক। দেশটির রাজধানী বৈরুত, বালবেক, সিদন, ত্রিপলিসহ লেবাননজুড়ে প্রায় সব কয়েকটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমা বর্ষণ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রতিশোধকে সমর্থন করেন না যুক্তরাষ্ট্র

তার আগে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। এর একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পারায় বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি প্রশাসন।

এরপর থেকে দেশটিতে বেড়েছে বিমান হামলার মাত্রা। বিগত ১ সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ২ হাজার লেবানিজ, আহতের সংখ্যা ১০ হাজারের মতো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা