সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে কেন্দ্রে অতর্কিত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এতে অন্তত ৬ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬

বুধবার (২ অক্টোবর) মধ্যরাতের পর এই হামলা হয়েছে। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।

বিবিসির খবরে জানানো হয়েছে, গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে এটি ১ম ইসরায়েলি বিমান হামলা।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানান, বুধবার রাতভর ইসরায়েলি বাহিনী বৈরুত এবং এর দক্ষিণ শহরতলিতে ১৭টি বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা