সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আজ রাতেই হামলা চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে আজ রাতেই মধ্যপ্রাচ্যে হামলা চালাবে ইসরায়েল।

বুধবার (২ অক্টোবর) ভোরে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এমন হুমকি দিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এ সময় এক বিবৃতিতে ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানি এ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে ইসরাইল এবং মার্কিন বিমান প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে কাজ করেছে।

তিনি বলেন, বুধবার রাতে ইরান গুরুতর একটি কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরানের এই কর্মকাণ্ডের পরিণতি ভোগতে হবে।

তিনি আরও বলেন, ইরান এই প্রথম বার হামলা চালায়নি। কিন্তু এবারের হামলা ক্ষেপণাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিস্তৃত ছিলো এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডব, মৃত্যু বেড়ে ১২৮

এদিকে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানেই এই বৈঠকটি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেন, ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা