সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর এলিট শাখা “ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস” (আইআরজিসি) মোট ১৮১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েন। এ সময় অধিকাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (১ অক্টোবর) বাতে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডব, মৃত্যু বেড়ে ১২৮

তবে এই হামলায় কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। সেই সব ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও দু’জন ইসরায়েলি আহত হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই গুলো আকাশেই ধ্বংস করার প্রক্রিয়া চলতে থাকায় মঙ্গলবার রাতব্যাপী শব্দে কেঁপে কেঁপে উঠেছে পুরো এলাকা। এ সময় জেরুজালেম-জর্ডান পর্যন্ত শোনা গেছে এই শব্দ। এদিকে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জেরে। এ হামলার আঘাত থেকে বাঁচতে রাতের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ১ কোটি মানুষ। এ সময় দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক, যাদেরকে সে সময় সংবাদ সংগ্রহের জন্য বাইরে লাইভ কাজ করতে হয়েছে, তারাও এই বোমা সতর্কতার জন্য মাটিতে শুয়ে লাইভ দিয়েছেন।

অপরদিকে ইরানের রেভোল্যুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, ইসরায়েলের ৩টি সেনাঘাঁটিকে লক্ষ্য করে মঙ্গলবার রাতের এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এ সময় ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে এই হামলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি গোপন নিরাপদ স্থানে রয়েছে।

আরও পড়ুন: লেবাননে স্থল হামলা শুরু

অন্যদিকে হামলা শুরু করার পর যুদ্ধাকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই বৈঠক শেষে এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান অনেক বড় ভুল করেছে’ এবং এই ভুলের জন্য ইরানকে ‘মূল্য দিতে হবে।’ ইরানে হামলা চালানোর হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা