সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ট্রাম্পকে প্রাণনাশের হুমকি হাস্যকর

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের প্রাণনাশের হুমকি রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মুখপাত্র নাসের কানানি এ অভিযোগগুলোকে ‘হাস্যকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন প্রশাসনে কাজ করা সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে অনুসন্ধান করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : কলকাতার বাজারে পদ্মার ইলিশ

এ নিয়ে নাসের কানানি জানান, ‘এটি স্পষ্ট যে এই ধরনের দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী কৌশলের একটি অংশ হিসেবে। এসব অভিযোগের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যেগুলো আমাদের প্রতিক্রিয়া দেখানোরও যোগ্য নয়।’

ইরানি মুখপাত্র আরও বলেন, মার্কিন সরকার ফিলিস্তিনে সংঘটিত আন্তর্জাতিক অপরাধে ইসরাইলি শাসকদের সহায়তা করে আসছে। এছাড়া লেবাননে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না। বিশ্ব জনমত মনে করে এই ধরনের মানবিক বিপর্যয়ের জন্য মার্কিন প্রশাসন দায়ী।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯২

এর আগে ইরানের দিক থেকে প্রাণনাশের ‘বাস্তবিক ও সুনির্দিষ্ট’ হুমকি রয়েছে- এ ব্যাপাারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে মার্কিন গোয়েন্দারা। ট্রাম্পের প্রচারশিবির মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানানো হয়।

বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ‘ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে, অপেক্ষা করছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা