সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কলকাতার বাজারে পদ্মার ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে সনাতন ধর্মাবলম্বী দের মহা উৎসব দুর্গাপূজার উপলক্ষ্যে বাংলাদেশ-ভারতে রপ্তানি করা ইলিশের ১ম চালান পৌঁছেছে। এরই মধ্যে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই ‘রূপালি শস্য’।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ ইলিশ বিক্রি শুরু হয়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১৫

এদিখে পাইকারি বিক্রেতারা জানায়, বাংলাদেশ থেকে মোট ১০ মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ায়। শুক্রবারের মধ্যেই জেলার সমস্ত খুচরা বাজারে এই মাছ পৌঁছে যাবে বলেও জানায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সকাল থেকে কলকাতার হাওড়ার পাইকারি বাজারে ইলিশের দাম প্রতি কেজি (১৪৫০-১৬০০) টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। তবে জোগান এবং চাহিদার উপরে এ দাম ওঠা-নামা করতে পারে বলে জানায় ব্যবসায়ীরা।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪০ মেট্রিক টন ইলিশ গেছে। বৃহস্পতিবারই বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বাংলাদেশের এ ইলিশ। শুক্রবার এই স্থলবন্দর হয়ে আরও কিছু পরিমাণ ইলিশ ঢুকতে পারে।

আরও পড়ুন: ভারতে পৌঁছালো পদ্মার ইলিশ

এদিকে পূজার আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি ভাতীয় বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সমস্ত বাজারে এই ইলিশ পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তবে এই মাছের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে কি না, তা নিয়ে সংশয়ে আছে মাছ বিক্রেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা