শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

এশিয়ার দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রতিবেশী দেশ হলেও বহুদিন ধরেই দু'দেশের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজমান। সেই বৈরিতায় ফের আগুন জ্বলছে দুটি দেশের মাঝে। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এ সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে দু’পক্ষে। সংঘাতের কারণে হতাহতের ঘটনা ঘটেছে দুই দেশেই। রবিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিনব্যাপিই স্থানীয় সকল গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

এরই মধ্যে, হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আফসোস করতে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরে তিনি এই মন্তব্য করেন।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ নানাধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ‘শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।’ তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি।

এ সময়ে তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূল হামলা অব্যাহত রেখেছে। তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে দেশ দু’টির মধ্যে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। দু’পক্ষই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী অবৈধভাবে কারাবাখ দখল করছে। যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃতি অঞ্চল।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা