আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩০ লাখ ৫৫ হাজার। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৮ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৯৪ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ১৪৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫৩৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৯৬ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।

তবে, সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৪৯ লাখ ৩৮ হাজার ৬৮৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন)।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা