আন্তর্জাতিক

চীনের কয়লা খনিতে ১৬ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজনের অবস্থা গুরুতর।

চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়।

চীনে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন শ্রমিক।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা