সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জেনিন ছেড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৯ দিনব্যাপী ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরে দখলকৃত পশ্চিম তীরের জেনিন ছেড়েছেন ইসরায়েলের বাহিনী। এ সময় সামরিক বাহিনী আইডিএফ জেনিন ত্যাগ করার পরে পরিষ্কার হয়ে উঠছে এই ভয়াবহ আগ্রাসনের প্রকৃত চিত্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) ১ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এই তথ্যটি জানান।

আরও পড়ুন: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

অপরদিকে, ফিলিস্তিনি ১ বার্তা সংস্থা ওয়াফা জানায়, পশ্চিম তীরের জেনিন থেকে আইডিএফ বাহিনী চলে যাওয়ার পরে ঐ এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

১জন ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি মোয়ায়েদ খলিফা জানান, এই ধরনের ভয়াবহ হামলার কোন কারণই নেই। জেনিনে তার ১টি শরবতের দোকান ছিলো। কিন্তু ইসরায়েলি বাহিনী একটি ইস্পাতের দরজা দিয়ে তৈরি ব্যারেল দিয়ে তার দোকানকে ধ্বংস করে দেন। এই দোকানের আয়ের ওপর নির্ভর করে ৩ টি পরিবারের জীবিকা।

এরপর এই অঞ্চলটিতে আইডিএফ-এর স্মরণকালের সব থেকে বড় আগ্রাসনকে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান বলে আখ্যা দেয় তেল আবিব। এ সময় সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনির হামাস ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছেন তারা।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান হামলা, নিহত ১১

এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের চলমান এই অভিযানে প্রাণ গেছে ৩৬ জনের। তার মধ্যে জেনিনেতে মারা যায় ২১ জন। এ সময় নেতানিয়াহু প্রশাসনের দাবি, নিহতরা সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন।

কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, অভিযানে মৃতদের বেশিরভাগই শিশুসহ দেশটির বেসামরিক নাগরিক। টানা এই হামলায় বিধ্বস্ত ৬০ হাজার বাসিন্দার শহরটি। এই অভিযানে আটকও করা হয়েছে অনেককে। পাল্টা প্রতিরোধে মৃত্যু হয় ১ ইসরায়েলি সেনার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা