সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজারে বন্যা, নিহত ২৭৩

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৭ লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণান্ত্র পাঠাচ্ছে ব্রিটেন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজারে অবিরাম মুষলধারে বৃষ্টি ও এর জেরে সৃষ্ট বন্যায় প্রায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজারের অধিদপ্তর বন্যায় হওয়া অন্যান্য উপাদানগত ক্ষয়ক্ষতির তথ্যও সামনে তুলে ধরেছে।

আনাদোলু বলছে, তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ এবং ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা