সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানীতে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

আরও পড়ুন: চিলিতে বিমান বিধ্বস্তে নিহত ৮

রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া কিয়েভের ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে হামলা প্রতিহত করতে নিযুক্ত রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনাচ্ছিল।

উল্লেখ্য, এছাড়া কিয়েভের পাশাপাশি শহরের আশপাশের অঞ্চল এবং সমস্ত পূর্ব ইউক্রেন রাশিয়ার বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলেও টেলিগ্রামে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা