ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভাতিজি!
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভাতিজি!

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনের আগে আবারও বিতর্কের মুখে পড়লেন রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে মামলা করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। খবর আলজাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ম্যারি ট্রাম্প উত্তরাধিকার সূত্রে পাওয়া ১০ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে ট্রাম্প ও তার সহোদরদের বিরুদ্ধে মামলা করেন।

নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্প, ট্রাম্পের বোন মারিয়ানা ট্রাম্প ব্যারি ও ট্রাম্পের প্রয়াত ভাই রবার্ট ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের জালিয়াতি ও অসদাচরণের অভিযোগ আনেন তিনি।

অভিযোগে বলা হয়, ম্যারির দাদা ফ্রেডের ট্রাম্প, যিনি ১৯৯৯ সালে মারা যান, তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের সমৃদ্ধ করতে ব্যবহার করেন ট্রাম্প ও তার সহোদররা।

ম্যারি ট্রাম্পের আইনজীবী জানান, ট্রাম্প ও তার সহোদররা সম্পত্তির মূল্য নিয়ে ম্যারি ট্রাম্পের সঙ্গে বারবার মিথ্যা বলেছেন ও পরবর্তীতে বিভিন্ন ন্যায্য উত্তরাধিকারী পাওনা থেকে বঞ্চিত করেছেন।

তবে এই বিষয়ে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও তার পরিবারের অন্য সদস্যদের আইনজীবীরা কোনও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

এর আগে চাচা ট্রাম্পকে নিয়ে বই লিখে আলোচনায় এসেছিলেন মনোবিজ্ঞানী ম্যারি। বহুল আলোচিত বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনেই প্রায় ১০ লাখ কপি বিক্রি হয়েছে বলে জানান এর প্রকাশক।

ম্যারি ট্রাম্পের স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’। অর্থাৎ ট্রাম্প পরিবার থেকে কীভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠে, ম্যারি ট্রাম্পের বর্ণনাতে বইটিতে তাই উঠে এসেছে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটি প্রকাশ রোধ করতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সব বাধা পেরিয়ে ১৪ জুন প্রকাশ করা বইটি বাজারে আসার আগেই সবার দৃষ্টি কাড়ে ।

এই বইয়ে ট্রাম্পের ঔদ্ধত্য ও অবহেলার অনেক অভিযোগ তোলেন ট্রাম্প। কীভাবে ট্রাম্প ‘নার্সিসিস্ট’ তথা আত্ম-অহংকারী হয়ে উঠেছেন তাও উল্লেখ করা হয় এতে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা