নোবেল পুরস্কারের অর্থমূল্য এবার ৯ কোটি ৩০ লাখ টাকা
আন্তর্জাতিক

নোবেল পুরস্কারের অর্থমূল্য এবার ৯ কোটি ৩০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক:

নোবেল পুরস্কার বিজয়ীরা গত বছরের তুলনায় এ বছর বাড়তি এক মিলিয়ন ক্রৌন (এক লাখ ১০ হাজার ডলার) বেশি পাবেন বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

এর ফলে এ বছর নোবেল বিজয়ীরা ১০ মিলিয়ন ক্রৌন পাবেন (এক কোটি ক্রৌন)। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য এখন দাঁড়াচ্ছে ১০ লাখ ৯৭ হাজার ৪০২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় নয় কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা ৫৭৮ টাকা।

সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে এ তথ্য দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল তিন কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন এ সম্মাননা প্রদানের জন্য। যা আজকের বাজারে প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান।

শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।

শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হতো। পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়।

পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন।

২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন।

এ বছর থেকে ফের এক কোটি ক্রৌন হলেও, সময়ে সময়ে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন হেইকেনস্টেইন। ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টোকহোমে হয়ে থাকলেও এবার চলমান করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নেবেন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা