আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বিক্ষোভ, পুলিশের ওপর গুলি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইভিলে কৃষ্ণাঙ্গ তরুণী ব্রেওনাকে গুলি করে মেরেছিল পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে ওই তরুণীর মায়ের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিয়েছিলেন রাজ্যের মেয়র। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ওই তরুণীর মাকে মেয়র কথা দিয়েছিলেন, দোষীদের শাস্তি হবে।

রয়টার্স জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন আদালত অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে একজনকে অভিযুক্ত করেছে। দুইজনের ওপর থেকে চার্জ তুলে নেওয়া হয়েছে। অভিযোগ, যাকে অভিযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধেও অভিযোগের মাত্রা কম। এরই প্রতিবাদে বুধবার লুইভিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। অভিযোগ, বিক্ষোভকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই অফিসার গুলিতে আহত হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল। কে বা কারা গুলি চালালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বর্ণবাদ এবং ব্রেওনা হত্যা মামলাকে কেন্দ্র করে বুধবার ফের উত্তাল হয়ে ওঠে লুইভিল। কারণ, ওই দিনই জানা যায় ব্রেওনা হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ অফিসার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। আদালতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করা যায়নি। একজন অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন হলেও তাতে খুব কঠিন সাজা মিলবে না।

এরই প্রতিবাদে হাজার হাজার প্রতিবাদী রাস্তায় নেমে পড়েন। ব্রেওনা হত্যার বিচার চেয়ে জায়গায় জায়গায় তারা মিছিল করেন। অভিযোগ তেমনই এক মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে দুই পুলিশ আহত হন। যদিও তাদের অবস্থা এখন স্থিতিশীল।

বিশেষজ্ঞদের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ তৈরি করে পুলিশ। তারই ভিত্তিতে আদালতে তার বিচার হয়। অভিযুক্তদের বাঁচানোর জন্য লুইভিলের পুলিশ অভিযুক্তদের আড়াল করে চার্জ গঠন করেছিল। সে কারণেই আদালতে দুইজন মুক্তি পেয়েছেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় মেয়র কথা দিয়েছিলেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশ বিভাগের সংস্কার হবে। বাস্তবে তার কোনো কিছুই হয়নি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা