সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুল ধস, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে একটি দোতালা স্কুল এবং নিচে প্রায় ১২০ জন চাপা পড়েন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিধস

গতকাল শুক্রবার (১২ জুলাই) এই ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে স্কুল ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি কতজন শিক্ষার্থী এবং শিক্ষক নিহত এবং আহত হয়েছেন।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছেন, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্লাতেউর তথ্য কমিশনার এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।

রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের ‘দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত’ হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা