সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ভয়াবহ ভূমিধসে মদন-আশ্রিত মহাসড়কে যাত্রীবাহী ২টি বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের ভয়ঙ্কর রূপে করোনা

এ সময় চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানান, যাত্রীবাহী বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, এ সময় ভূমিধস হলে বাসগুলো রাস্তা থেকে নীচে নদীতে পড়ে যায়।

ইন্দ্রদেব আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বাসে ২টিতে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। এরপর ভোর ৪টায় ভূমিধসের ফলে বাসগুলো ভেসে যায়।
এর পরে আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে অবিরাম বৃষ্টিপাতের জন্য নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সকল সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫০

অপরদিকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু-ভরতপুরগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় সড়কপথেই সকলকে যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। এতে ঘরছাড়াও হয়েছেন ১ হাজারের বেশি পরিবার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা