সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে কাতারে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় যোগ দিতে কাতারে পৌঁছেছে ইসরাইলের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, কাতার, মিশর এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণে দোহায় ৪ পক্ষের একটি বৈঠকে যোগ দেবে ইসরাইলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল।

কাতারে পৌঁছে ইসরাইলি প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকের ওপরই নির্ভর করছে আগামী দিনে ইসরাইল, ফিলিস্তিন ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব কিনা।

আরও পড়ুন : গাজা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

এর আগে যুদ্ধবিরতি কার্যকর করতে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ইসরাইলের দাবি ছিল গাজায় আটকে পরা তাদের ১২০ জিম্মিকে মুক্তি দেওয়া। যদিও তাদের সেই চেষ্টা লাভের মুখ দেখেনি। অন্যদিকে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করা হামাসের দাবি ছিল, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই সকল জিম্মিকে মুক্তি দেবে তারা।

আর এই বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ে যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান তারা। নেতানিয়াহুর এমন কথার প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর লঙ্ঘন করে ইসরাইল।

আরও পড়ুন : ভয়াবহ তাপপ্রবাহে যুক্তরাষ্ট্র

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ চালিয়েছে ইসরাইল সেনারা। এর জন্য আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধবিরতি কার্যকর করেনি দেশটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা