সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা শিথিল করেছেন।

আরও পড়ুন: মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের চাপে জান্তা

এক মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে খারকিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে ইউক্রেনের আত্মরক্ষার্থে মার্কিন অস্ত্র ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে এসব অস্ত্র শুধু খারকিভ সীমান্তের রুশ অঞ্চলে হামলার জন্য ব্যবহার করতে পারবে কিয়েভ।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার বিষয়টি মোটেই ফাকা বুলি নয়। তাছাড়া পশ্চিমাদের বাড়াবাড়ি এই যুদ্ধকে ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপান্তরিত করতে পারে বলে যে আশঙ্কা রাশিয়া করছে, সেটাও মিথ্যা নয়।

আরও পড়ুন: ভারতে তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

অন্যদিকে, শুক্রবার (৩১ মে) জার্মানিও ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে। দেশটির দাবি, আত্মরক্ষার্থে অবশ্যই এসব অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা