সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে একটি হাসপাতালে তাপপ্রবাহে দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজ্যটিতে তাপপ্রবাহের কারণে সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গাজায় হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত

বৃহস্পতিবার (৩০ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিহারের ঔরঙ্গাবাদের জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জন মানুষ মারা গেছেন। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রিতে। সেদিন এই শহরটিই ছিল বিহারের সবচেয়ে উষ্ণতম স্থান, যা রাজ্যটির জন্যও একটি রেকর্ড।

আরও পড়ুন : দোষী সাব্যস্ত ট্রাম্প

এনডিটিভি জানিয়েছে, ভিডিও ফুটেজগুলোতে মৃতদের পরিবারের সদস্যদের হাসপাতালে কাঁদতে দেখা গেছে। একজন ডাক্তার বলেছেন, অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহার বর্তমানে তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে এবং রাজ্য সরকার গত বুধবার রাজ্যের সমস্ত বেসরকারি ও সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ব্যাপক তাপপ্রবাহের কারণে কয়েক ডজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : মিসর-গাজার সীমান্ত দখলে নিলো ইসরায়েল

বেগুসরাই এবং জামুই থেকেও ছাত্রদের অজ্ঞান হওয়ার খবর এসেছে। এই ঘটনায় আরজেডি নেতা এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিহার সরকার ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন।

তিনি জানান, ‘বিহারে কোনও গণতন্ত্র বা সরকার নেই। শুধু আমলাতন্ত্র আছে। কেন মুখ্যমন্ত্রী এত দুর্বল? তাপমাত্রা ৪৭ ডিগ্রি। ডাক্তাররা বলছেন, এমন আবহাওয়ায় শিশুদের রক্ষা করতে হবে। এবং এখানে স্কুল খোলা রাখা হয়েছে।’

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যটিতে আগামী দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা