সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

এভারেস্টে ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে ভারতীয় এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ৪৬ বছর বয়সী অভিযাত্রী বংশী লাল গত সোমবার (২৭ মে) নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন : ফিলিস্তিনকে স্বীকৃতি স্পেন-নরওয়ের

এ নিয়ে চলতি মৌসুমে এভারেস্ট অভিযানে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সম্প্রতি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার গাইড নেপালি প্যাস্টেনজি শেরপাকেও ধরা হচ্ছে। তাদের মরদেহ এখনও না মিললেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।

জানা গেছে, বংশী লালকে গত সপ্তাহে এভারেস্ট থেকে আকাশপথে আনা হয় কাঠমান্ডুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয় সোমবার। সেদিন তিনি মারা যান বলে ট্যুরিজম বিভাগের রাকেশ গুরুং এএফপিকে জানিয়েছেন।

আরও পড়ুন : গাজায় ক্যাম্পে ফের হামলা, নিহত ২১

সাধারণত এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এসময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল। কিন্তু এমন পরিস্থিতিতেও বিপদ সবসময় ঘাপটি মেরে বসে থাকে। যেকোনো সময় ঘটতে পারে অঘটন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা