সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গ্রামের রাস্তায় বিশাল প্লেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ১ম বার তৈরি হচ্ছে এয়ার প্লেন রেস্টুরেন্ট। রেস্তোরাঁটি তৈরি করছে ১টি বেসরকারি সংস্থা। ইতিমধ্যে রেস্টুরেন্ট তৈরির প্রয়োজনীয় প্লেনের চেসিসটি পৌঁছে গেছে । মানুষজন প্রতিনিয়ত ভিড় করছেন প্লেনের চেসিসটি দেখার জন্য।

আরও পড়ুন: ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ভারতের

দিল্লির এয়ার ইন্ডিয়া থেকে প্লেনের এই চেসিসটি আনা হয়। ১ম এ চেসিসটি পাটনায় এসেছে। তারপর পাটনা থেকে পুরুলিয়ায় নিয়ে আসা হয়। বিমানের চেসিসটি বাইরোড পুরুলিয়া আনতে সময় লেগেছে ৩ মাস।

রেস্তোরাঁর চেয়ারম্যান শিতিস সিনহা জানান, এ চেসিসটির মাধ্যমে মানুষ রেস্তোরাঁয় এসে প্লেনে ওঠার মতো অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবেন। রেস্তোরাঁয় জনপ্রতি ৫০০ টাকা করে এন্ট্রি ফি লাগবে প্রবেশের জন্য। এর পরবর্তী সময়ে রেস্তোরাঁর মূল বিলের সঙ্গে এই টাকা রিডিম করে দেওয়া হবে। এছাড়াও রেস্তোরাঁটিতে ৩ডি শোয়ের ব্যবস্থা থাকবে যেখানে একেবারে ভার্চুয়ালি প্লেন চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন কাস্টমাররা। এ রকমের রেস্তোরাঁ বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কোথাও নেই।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

জানা গেছে, এই বছরের দুর্গাপূজার মধ্যেই প্লেনের চেসিস দিয়ে নির্মিত রেস্টুরেন্টের আনন্দ উপভোগ করতে পারবে জেলা পুরুলিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষ।

রেস্তোরাঁয় কর্মরত সকল সদস্যদের প্লেনে থাকা ক্রুদের মত ড্রেস কোড থাকবে। রেস্তোরাঁয় ভারতী ও চীনা খাবারের সু-ব্যবস্থা থাকবে এবং স্টাফ থাকবে প্রায় ৩০ জন এর মতো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা