সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইসরাইলের হামলায় ৮ হিজবুল্লাহ নেতা নিহত

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ইলিনয়ের রকফোর্ড শহরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ ও ২২ বছর বয়সী দুজন পুরুষ রয়েছে।

রকফোর্ডের বাসিন্দা রুথ গ্যালাঘের সিবিএসকে বলেন, নিহতদের মধ্যে একজন পোস্টম্যান রয়েছেন। মার্কিন ডাক বিভাগও একজন পোস্টম্যান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত

এদিকে এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলা চালানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, রকফোর্ডের ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িসহ ক্লিভল্যান্ড এভিনিউ, এগলেসটোন রোড এলাকায় হামলা চালিয়েছেন এই যুবক।

উইনেবাগো কান্ট্রি শেরিফ গ্যারি কারুয়ানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এক তরুণীকে হাত-মুখে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে সন্দেহভাজন হামলাকারীর হাত থেকে পালিয়ে যেতে দেখা যায়। ওই তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সাহায্য করতে গিয়ে আরেক ব্যক্তিও ছুরিকাঘাতে আহত হন।

আরও পড়ুন : গাজায় নিহত বেড়ে প্রায় ৩২৫০০

রকফোর্ড পুলিশপ্রধান কারলা রেড জানান, রকফোর্ড পুলিশ দুপুর ১টা ১৪ মিনিটের দিকে ফোন কল পাই। সেসময় এক ব্যক্তি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করছিলেন। পরবর্তী সময়ে আরও কয়েকজন ব্যক্তি পুলিশ ও চিকিৎসাকর্মীর জন্য কল দেন।

এক বিবৃতিতে রকফোর্ড শহরের মেয়র টম ম্যাকনামারা জানান, আকস্মিক এই হামলা যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও এলাকাবাসীর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা