স্বাস্থ্য

অনিয়ম সহ্য করব না

নিজস্ব প্রতিবেদক : জীবনে কখনো কোনো অনিয়ম করিনি। আর কোথায় কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করব না। একটাই লক্ষ্য সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল জানান, এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কারো গাফিলতি আছে কি না এবং ঘটনা আসলে কি ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

তিনি আরও বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি, সেটার আস্থা প্রধানমন্ত্রী রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।

এসময় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান। একইসঙ্গে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে তাদের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা