ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গু ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধী : ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবাদান

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৮২জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৩ জন ।

ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন - রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কমলের স্ত্রী গোলাপী (৭০), রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের শাহজউদ্দিনের ছেলে হাবিবুর (৫০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার আজাহার মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা (৭০) ও মাগুরা সদরের চাঁদপুর এলাকার ইব্রাহিমের স্ত্রী রূপা বেগম(২২)।

আরও পড়ুন: এক ওষুধেই নির্মূল নারীর ক্যান্সার

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬২১৮ জন। সুস্থ হয়েছেন ১৫৪৩২ জন রোগী ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, ফরিদপুরে এ পর্যন্ত মারা যাওয়া ৮২ জন রোগীর মধ্যে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতাল,ফরিদপুর জেনারেল হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী মারা গেছেন। অন্য ৭৭ জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন: মাদারীপুরে ইন্টার্নি নার্সদের মানববন্ধন

তিনি আরও বলেন, ফরিদপুরে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ না কেউ মারা যাচ্ছেন। ডেঙ্গু থেকে বাঁচতে হলে ব্যক্তিকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের মুক্তি দিতে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা