ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবাদান 

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষে সপ্তাহব্যাপী এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছে রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপার স্পেশালটি আই হসপিটাল (আরজিসি আই হাসপাতাল)।

আরও পড়ুন: টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর পান্থপথে অবস্থতি হাসপাতালটি এ কর্মসূচি শুরু করেছে।

এতে রিক্সা-ভ্যান ও বাস চালক, সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং বিদ্যালয়গামী গরিব শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্যা সংক্রান্ত সেবা নিতে পারবেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে চোখের দৃষ্টি, রেটিনা, গ্লকোমা ও শিশুদের আরওপি পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা সেবা এবং পরামর্শ দেবেন।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বৃহস্পতিবার সকালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে হাসপাতালটিতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টি ত্রুটিতে ভুগছেন। দিন দিন চোখের রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

অসচেতনতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্মার্টফোন-ট্যাবের মতো গ্যাজেটে আসক্তিসহ নানা কারণে অল্প বয়স থেকেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: সারাদেশে অনশন করবে বিএনপি

এমনকি ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। চোখের সমস্যায় ভোগা এসব অসহায় রোগীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের প্রধান ব্যবস্থাপক নজরুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আমাদের হাসপাতালে প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেবেন।

আরও পড়ুন: এইচপিভি টিকা কার্যক্রম শুরু

বিনামূল্যে সেবা গ্রহণের জন্য ‘০১৭৩৩-৭৪৭৫৭৫’ মোবাইল নাম্বারে ফোন করে রেজিষ্ট্রেশন করতে হবে।

যারা চিকিৎসা সেবা দেবেন: চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান, গ্লকোমা সার্জন সহযোগী অধ্যাপক ডা. রেজুয়ান রাজু, কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম, ও ডা. মাসুদ রানা, অকুলোপ্লাস্টিক এন্ড ফ্যাকো সার্জন ডা. পারওয়াজ মাহতাব, নিউরো অফথালমলোজিস্ট এন্ড ফ্যাকো সার্জন ডা. উম্মে হাসিনা রুমকি, এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মেজর তানভীর আহমেদ, ডা. নওরাজ ফেরদৌস, ডা. এরশাদুল হক রাহাত, ডা. হুমায়রা আফরিন ডা. নুসাফ্ফারিন খান, ডা. কামরুন নাহার, ডা. তানজিন হুদা, ডা. এস এম. ফাহাদ, ডা. উষা আল সাঈদ অয়ন, ডা. খন্দকার খাদিজা ফারহানা ফেরদৌস (লাবণ্য), ডা. রেহনুমা সিদ্দিকী ও শিশুদের সাইক্লো রিফ্রেকশন ও লো-ভিশন বিশেষজ্ঞ এমডি কামাল উদ্দিন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা