সংগৃহীত
স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে ফরিদপুরে মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ৩০২৭

ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মো. মোস্তফার স্ত্রী শিউলি (৩৫), নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গার পীরেরচর এলাকার সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম (২৩) ও সালথার মো. জুয়েলের ছেলে মো. কাথান (৩২)।

গত রোববার (১৭ সেপ্টেম্বর) সাবিহাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মারা যায় শিশুটি। শিউলি গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ভর্তি হয়ে রাত সোয়া ১০টার দিকে মারা যান। এছাড়া ওয়াসিম মঙ্গলবার সকাল ১০টার দিকে ঐ দিন দিবাগত রাত ২টার দিকে ও মো. কাথান গত শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ হাসপাতালে ভর্তি হয়ে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২৭৩ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪১৪ জন, চিকিৎসাধীন আছেন ৮২১ জন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৫, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮৫ জন ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ৬৬ জন। ফরিদপুরের বাইরে বেশি সংখ্যক রোগী চিকিৎসাধীন আছেন বোয়ালমারী ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঐ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন করে রোগী চিকিৎসাধীন আছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, এই অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায় এই হাসপাতালে ভর্তি রোগী মারাও যাচ্ছেন বেশি। তবে স্যালাইনের কোনো সংকট নেই। এখন যে স্যালাইন আছে তা দিয়ে এই সপ্তাহ চলে যাবে। ঢাকা থেকে আগামী সপ্তাহের স্যালাইন আনার জন্য চাহিদাপত্র ও লোক পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভাটারা হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানায়, ডেঙ্গু থেকে বাঁচতে হলে ব্যক্তিকে সচেতন হতে হবে। ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে বেশ উদ্বেগজনক অবস্থায় আছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এদের সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা