ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব

বেনাপোল প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইডস আক্রান্ত নারী সন্তান প্রসব করেছেন।

আরও পড়ুন: পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

রোববার (২৭ আগস্ট) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চিকিৎসকের ৫ সদস্যের একটি বোর্ড এই অপারেশন সম্পন্ন করে। অপারেশনের মাধ্যমে এইচআইভি পজিটিভ নারীর সন্তান প্রসবের ঘটনা জেলা পর্যায়ের হাসপাতালে এই প্রথম।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি যশোর সদরউপজেলার ওই নারী গর্ভাবস্থায় হাসপাতালে চেকআপের জন্য আসেন। এ সময় তার এইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. নিলুফা ইয়াসমিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রোববার তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের সদস্যরা হলেন- হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন, জুনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল, ডা. মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালটেন্ট ডা. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা। এই টিম রোববার সকালে সফল অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করায়।

আরও পড়ুন: ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত গর্ভবতী নারীর এই অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে।

এর মধ্যে দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করলেন। এছাড়া এই নারীর মাধ্যমেই যশোরে এইচআইভি আক্রান্ত নারীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু হলো।

আরও পড়ুন: রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরে এই কার্যক্রমের জন্য স্থাপিত এইচটিসি, আরটিভি সেন্টার আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন হবে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যশোরে এর আগে এই অপারেশন হয়নি।

পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি/এইডস আক্রান্ত রোগীরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা