ছবি : সংগৃহিত
স্বাস্থ্য
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে

আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৭০

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসেই মারা গেছেন ২৫৫ জন।

আরও পড়ুন: মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২০৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৭ জন ভর্তি হয়েছেন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২১৩ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২১৬৮

বুধবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৮২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আটক ৪

রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার ৪০২ জন চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব মশা দিবস

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৯৮ হাজার ৯৮ জন বাড়ি ফিরেছেন। ঢাকায় ৪৭ হাজার ৭৩ এবং ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ২৫ জন।

চলতি ২০২৩ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০৬ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা