সংগৃহীত
স্বাস্থ্য

মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক দেশে ডেঙ্গু সংক্রমণ না কমার পেছনে মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি জানান, আমরা যতই রোগীদের চিকিৎসা সেবা দিই না কেন, মশা না কমলে দেশে ডেঙ্গু রোগীও কমবে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২১৯৭

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ সকল কথা বলেছেন।

জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫শ মানুষের মৃত্যু ও ১ লাখ লোক আক্রান্ত হয়েছে। যেভাবে মশা নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে হচ্ছে না বলেই ডেঙ্গুর সংক্রমণ কমছে না। তবে মানুষের কোনো অভিযোগ নেই আমাদের সেবা নিয়ে।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আটক ৪

এ মন্ত্রী জানান, সম্প্রতি সমালোচনা হচ্ছে সিটি করপোরেশনের ওষুধ নিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে স্প্রে জোরদার করতে হবে, ভেজাল ওষুধ ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে।

মশা নিধন কার্যক্রম জোরদার করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে পরিস্থিতি আশপাশের দেশ থেকে খারাপ। যার যার জায়গা থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, সিটি করপোরেশনগুলো যেন ভেজাল ওষুধ না ছিটায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২১৬৮

স্বাস্থ্যমন্ত্রী জানান, আশা করছি বিশ্বব্যাংকের কাছ থেকে আগামী ৫ বছরে স্বাস্থ্য সেবা খাতে পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাব, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা করবে।

টিকা তৈরির জন্য যে কারখানা স্থাপন করা হচ্ছে সেখানেও ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা নিশ্চিত করেছে, যা কিনা অবকাঠামো ও সেবার মান বাড়াতে খরচ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা