ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ১০৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন : জনগণের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়

সোমবার (৮ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৭১ হাজার ১৬ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার ৩০৬ জনে।

আরও পড়ুন : আরব লীগে ফিরছে সিরিয়া

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৬ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৭৭ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫২৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ২৯ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৬৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫২৫ জনের।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৮ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ২৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬২ হাজার ৪৩১ জন মারা গেছেন।

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৭০ বাংলাদেশি

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৬৫৪ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ২০ জন।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০১ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ২১ হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৮১১ জন মারা গেছেন।

একই সময়ে হংকংয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১৮ জন এবং মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন : পেরুতে স্বর্ণখনিতে আগুন, নিহত ২৭

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা