ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি

জেলা প্রতিনিধি : ফরিদপুরে সাধারণ জনগণকে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি জানিয়ে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ও ফরিদপুরবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের গৌরবময় দিন পয়লা মে

মঙ্গলবার (২ মে) ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি ফরিদপুরের সকল ওষুধের দোকানে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কর্তৃক অবৈধ সিন্ডিকেট তৈরির মাধ্যমে সর্বোচ্চ মূল্যে ওষুধ বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। সেখানে কোনো বিক্রেতা সর্বোচ্চ খুচরা মূল্যের কম দামে ওষুধ বিক্রি করলে ড্রাগিস্টস্ সমিতি ঐ বিক্রেতাকে তিরষ্কার করে।

আরও পড়ুন : শরীয়তপুরে ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল

ফলে সব দোকানদার বাধ্য হয়েই সর্বোচ্চ মূল্যে ওষুধ বিক্রি করেন। এতে সাধারণ জনগণ থেকে শুরু করে সব শ্রেণির ক্রেতারা দামের নির্ধারিত ছাড় থেকে বঞ্চিত হচ্ছেন।

ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সভাপতি পারভেজ হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত সমাজের মোহাম্মদ রাজিব, উই কেয়ারের সঞ্জয় সাহা, আমরা ক‘জনের সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক-এর সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান প্রমুখ।

আরও পড়ুন : নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

এ সময় বক্তারা সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যে ওষুধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা জানান, আগে গরিব মানুষ ওষুধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত। কিন্তু বর্তমানে ওষুধ সমিতি প্রত্যেক দোকানিকে ওষুধের গায়ে লিখিত মূল্যে ওষুধ বিক্রি করতে বাধ্য করছে। তবে সর্বোচ্চ দামে ওষুধ বিক্রি করতে অনেক বিক্রেতাই চায় না। তবে সমিতির ঐ নির্দেশনার কারণে বাধ্য হয়েই তাদের বেশি দামে ওষুধ বিক্রি করতে হয়।

আরও পড়ুন : আ’লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মামলা

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা