ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ১৪৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড়শো মানুষ।

আরও পড়ুন : মার্কেট বন্ধে কঠোর হবে ডিএনসিসি

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় বেড়েছে ৭৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩৭ হাজার ৯৪৭ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৮৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫০ লাখ ১০ হাজার ৮০৪ জনে।

আরও পড়ুন : সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ২১ হাজার ৬১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬০৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রোমানিয়া। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩৩ লাখ ৮০ হাজার ৮৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৭ হাজার ৯৬১ জন মারা গেছেন।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫ জন এবং মারা গেছেন ৮ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ১৮ হাজার ৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৩২ জনের।

একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪২ জন।

আরও পড়ুন : আদালত প্রাঙ্গনে স্কুল শিক্ষককে ছুরিকাঘাত

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৩৪ জন এবং মারা গেছেন ১৭ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৬ হাজার ৯৬৭ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯৪ জন এবং মারা গেছেন ৫ জন।

আরও পড়ুন : বাংলাদেশের সংবাদমাধ্যম বেশি স্বাধীন

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ১১০ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা